চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুর ক্যাফেতে বোমা হামলার ঘটনায় অপরাধীর ছবি প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের একদিন পর সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করে তার ছবি প্রকাশ করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাফেতে বিস্ফোরণের ব্যাগটি রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ২ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তির সাথে থাকা অন্য একজনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি কর্ণাটকের রাজধানীর হোয়াইটফিল্ড এলাকায় ক্যাফে প্রাঙ্গনে একটি ব্যাগ বহন করছে। পুলিশের মতে সন্দেহভাজন ব্যক্তি এই ব্যাগটি ক্যাফেতে রেখেছিল এবং তারপর বিস্ফোরণ ঘটার আগেই চলে যায়।

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় অবস্থিত জনপ্রিয় ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। এবার সেই বিস্ফোরণের নেপথ্যে থাকা আসল অপরাধীর ছবি প্রকাশ করে পুলিশ। ঘটনার আগের সিসিটিভি ফুটেজে সেই মুখ ধরা পড়েছে।

তবে সিসিটিভি ফুটেজ থেকে পুলিশের চিহ্নিত মূল অভিযুক্তের মুখ ঢাকা। টুপি, মাস্ক, চোখে চশমার জন্য মুখ ঠিকভাবে দেখা যায়নি ভিডিওতে। তাকে এক প্লেট ইডলি হাতে ক্যাফেতে ঘুরতে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১২টা ৫০ থেকে ১টার মাঝে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণটি ঘটেছিল। প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হয়েছিল। তবে তদন্তের পর দেখা যায়, এটা পূর্বপরিকল্পিত আইইডি বিস্ফোরণ।

Reneta

বিষয়টি পরবর্তীতে নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এর ফলে, ইউএপিএ এবং বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। আর ঘটনার তদন্তে নামে দেশটির পুলিশ এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ।

এই বিস্ফোরণ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তদন্তে সবদিক দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বিস্ফোরণস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে শিবকুমার বলেন, ‘২৮ থেকে ৩০ বছর বয়সি এক যুবক কাউন্টার থেকে রভা ইডলি কিনেছিল। তিনি একটি ব্যাগ রেখে দিয়ে চলে যায়। এর প্রায় এক ঘণ্টা পরে বিস্ফোরণটি ঘটে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেঙ্গালুরুবোমা বিস্ফোরণবোমা হামলার ঘটনায় অপরাধীর ছবি প্রকাশভারতে বোমা বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT