চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় সাহিত্য উৎসবে বাঙালি লেখকদের জমজমাট উপস্থিতি

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১২:০৫ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৫
প্রবাস সংবাদ, শিল্প সাহিত্য
A A

অন্টারিওর মিসিসাগা শহরের সেলিব্রেশন স্কোয়ার ও সিটি হলে অনুষ্ঠিত হয়েছে কানাডা সাহিত্য উৎসব। মূলধারার সাহিত্যিকদের সাথে তিনদিন-ব্যাপী এই সাহিত্য আয়োজনে অংশ নেন অন্যান্য ভাষার সাহিত্যিকরাও।

রাসকিন বন্ড, আনা ইন, অজয় বিসারিয়া, শচীন পিলগাওনকারসহ বিপুল সংখ্যক শিল্পী-সাহিত্যিক যুক্ত হন এই বিশাল আয়োজনে। যুক্ত হয়েছিলেন কানাডার অন্টারিও প্রদেশের নন্দিত ১৭ জন বাঙালি লেখক ও শিল্পীও।

বাঙালি লেখকেরা অংশ নেন ৪ অক্টোবর শনিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত। তাদের নির্ধারিত ভেন্যু ছিল মিসিসাগা সিটি হল। অংশগ্রহণকারী কবি-লেখকেরা হলেন সৈয়দ ইকবাল, আকবর হোসেন, সুধীর সাহা, সুব্রত কুমার দাস, রূমানা চৌধুরী, নিরঞ্জন রায়, শেখর গোমেজ, রোকসানা পারভীন, সুজিত কুসুম পাল, শ্রেয়সী বোস দত্ত, মম কাজী ও জামিল বিল খলিল।

যে চারটি পর্বে বাঙালি কবি-লেখকেরা অংশ নেন সেগুলো হলো ‘কানাডার বাঙালি লেখক’, ‘বাঙালি কবিদের স্বরচিত কবিতা পাঠ’, ‘বাঙালিদের কাছে কানাডার সাহিত্য’ এবং ‘অভিবাসী লেখকের চ্যালেঞ্জ’। যে চার লেখক এই চার পর্ব পরিচালনায় ছিলেন তারা হলেন সামিনা চৌধুরী, চয়ন দাস, তাসমিনা খান এবং জান্নাতুল নাঈম।

সবশেষে রবীন্দ্রনাথের গান দিয়ে বাঙালিদের পর্বটি শেষ হয়। গেয়েছেন নন্দিত শিল্পী ড. মমতাজ মমতা। এই পর্ব সঞ্চালনা করেন সুব্রত কুমার দাস।

সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতি আয়োজক ও লেখকদের আনন্দের কারণ হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমজমাট উপস্থিতিমিসিসাগা শহরসাহিত্য উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

জুন ২৬, ২০২৬
ছবি: শহীদ জননী জাহানারা ইমাম (সংগৃহীত)।

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

জুন ২৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ-মালদ্বীপ সহযোগিতা জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

জুন ২৬, ২০২৬
ছবি: বিবিসি

ইউরোপে তাপপ্রবাহ: প্যারিসে মদ্যপান ও বিক্রিতে নিষেধাজ্ঞা

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে উড়ছে বাংলাদেশের পতাকা

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT