চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইম রোগে আক্রান্ত বেলা হাদিদ, কী এই লাইম রোগ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A

লাইম রোগে আক্রান্ত হয়েছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।

লিখেছেন, ‘এই ভোগান্তিই নিজেকে নিয়ে গর্ব করা শেখাচ্ছে, কারণ আমি হাল ছেড়ে দেইনি। এই শহর দিনে দিনে বসবাস এবং কাজের অযোগ্য হয়ে যাচ্ছে। আমার পরিবার ও কাছের মানুষেরা আমাকে সমর্থন করে, আমাকে নিয়ে গর্ব করে বলেই থাকা। সেটারই খেসারত এমনভাবে দিতে হচ্ছে যা ভাষায় প্রকাশ করতে পারছি না।’

তিনি আরও লিখেন,‘মন খারাপ কিংবা অসুস্থ হওয়ার সবচেয়ে ভালো দিক হলো ভালোবাসার মানুষগুলোকে পাশে পাওয়ার সুযোগ মেলে। আপনাদের জানাতে চাই আমি ঠিক আছি এবং আমাকে নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। আমি তো পৃথিবী বদলে ফেলতে পারবো না। এভাবে যদি আবারও আক্রান্ত হই কখনো, আপনাদের আবারও পাশে চাই।’

বেলা হাদিদ আরও বলেন, ‘লাইমের ১০০ দিন, দীর্ঘস্থায়ী রোগ, ইনফেকশনের চিকিৎসা, প্রায় ১৫ বছরের ভোগান্তি কিছু নিয়েই আফসোস থাকবে না যদি আমি সারাজীবন এরকম ভালোবাসা পাই এবং ভালোবাসা ছড়াতে পারি।’

এর আগে জাস্টিন বিবারও লাইম রোগে আক্রান্ত হয়েছিলেন। ২০২০ সালে তিনি জানিয়েছিলেন প্রায় দুই বছর ধরে লাইম রোগের চিকিৎসা নিচ্ছেন তিনি।

লাইম রোগ মূলত বোরেলিয়া বার্গডোরফেরি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ব্লাকলেগড টিকস পোকার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে। এ রোগে আক্রান্ত হলে জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি, অস্থিসন্ধিতে ব্যথা এবং ত্বকে ফুসকুড়ি দেখা দেয়। এই রোগে আক্রান্ত ব্যক্তি সঠিক চিকিৎসা না পেলে সংক্রমণ ছড়িয়ে পড়ে হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্রে।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেলা হাদিদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT