চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ‘বেইট আলফা’র বিশেষ অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A

অটিজমে আক্রান্ত শিশুদের শারীরিক আঘাত করা থেকে বিরত থাকাসহ তাদের যত্নের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সচেতনামূলত বক্তব্য দিয়েছেন সচেতন মহল। বক্তারা বলেছেন, শিশুদের সাথে সুন্দর এবং সহজ, সরল ব্যবহার করতে হবে। তাদের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অটিস্টিক শিশুদের অবহেলা না করে তাদেরকে সেবাযত্ন ও ভালোবাসা দিয়ে সক্ষম ও কর্মক্ষম করে তোলা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।

মঙ্গলবার ২ এপ্রিল ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে এদিন বিকেল ৩টায় রাজধানীর মিরপুরে ‘বেইট আলফা অটিস্টিক ফাউন্ডেশন’ এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

প্রতি বছরের মতো অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা।

দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার আলোচনা সভা এবং অটিজমে আক্রান্ত শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কণ শেষে দু’শতাধিক অটিজমে আক্রান্ত শিশুদের হাতে বিভিন্ন রঙের খেলনা পুতুল এবং ঈদের পোশাক বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি নাট্যব্যাক্তিত্ব ও আলোকচিত্রী শঙ্কর শাওজাল বলেন, অটিস্টিক শিশুদের জন্য একটি আলাদা জায়গা প্রয়োজন। যেখানে তারা নিজেদের ভাবনা আদান-প্রদান করতে পারবে। পাশাপাশি তিনি অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করার বিষয়ে গুরুত্ব তুলে ধরে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে গিয়ে শিখেছি, কীভাবে শিশুদের দৈনন্দিন জীবন কার্যক্রম পরিচালনা করতে হয়। এজন্য অটিস্টিক শিশুদের ন্যূনতম মৌলিক কাজ শেখাতে হবে। আজকের এই শিশুদের চিত্রাঙ্কণ আয়োজন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিশুর পছন্দ, অপছন্দ, ভালো লাগার বিষয় গুরুত্ব দিতে হবে। এই বিষয়গুলোর একটা তালিকা করে পরিবারের সব সদস্য এবং স্কুলের শিক্ষক, প্রশিক্ষককে জানাতে হবে।

Reneta

চিত্রশিল্পী অধ্যাপক মো. রবিউল ইসলাম বলেন, শিশুরা স্বাধীনভাবে রঙের সাথে তাদের অনুভূতি প্রকাশ করতে সহোযোগিতা করে। তাই তাদের জন্য আমাদের আরও অনেক সচেতন থাকতে হবে।

বিশেষ অতিথি নোঙর ট্রাস্ট চেয়ারম্যান সুমন শামস বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের শারিরীক আঘাত করা থেকে বিরত থাকতে হবে। শিশুদের প্রতি সুন্দর সহজ, সরল ব্যবহার করতে হবে। তাদের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অটিস্টিক শিশুকে অবহেলা না করে তাদেরকে সেবাযত্ন ও ভালোবাসা দিয়ে সক্ষম ও কর্মক্ষম করে তোলা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।

আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চারুকলা অনুষদের অধ্যক্ষ শিল্পী সামছুল আলম, ডিজাইনার শাহরীন হক, ক্রিয়েটিভ ডিরেক্টর কাজল আরেফিন অমি, অভিনেতা এবং ডাক বাক্স ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হক পলাশ।

চিত্রাঙ্কণ কর্মশালা পরিচালনা করেন চিত্রশিল্পী আশরাফুল কবির কনক। সমন্বয় করেছেন বেট আলফা অটিস্টিক ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক রকিব হাওলাদার, ফাউন্ডেশনের সদস্য নোমিরা আহমদ এবং ফাউন্ডেশনের নাজিফা মিলা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আরমিন সোমা এবং সহ-সভাপতি রোমেল মোর্শেদ।

অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর আর্ন্তজাতিকভাবে দিবসটি পালন করা হচ্ছে।

একসময় অটিজম ছিল একটি অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু। এ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। তিনি ২০০৭ সালে এ বিষয়ে দেশে কাজ শুরু করেন। এ অবহেলিত জনস্বাস্থ্য ইস্যুতে তার বিরাট অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছেন। বর্তমানে সায়েমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব অটিজম সচেতনতা দিবসবেইট আলফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

জুলাই ১৪, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই ১৪, ২০২৬

ভোলায় বাড়ছে বোম্বাই বা নাগা মরিচের চাষ

জুলাই ১৪, ২০২৬

সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন: বিরোধীদলের ওয়াক আউট

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT