চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধীরা প্রতিভার সাক্ষর রাখছে, দেশের জন্য স্বর্ণ নিয়ে আসছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা উপযুক্ত প্রশিক্ষণ পেলে প্রতিভার সাক্ষর রাখতে পারছে এবং তারা বিশ্বের বিভিন্ন খেলাধূলায় দেশের জন্য স্বর্ণ জয় করার মতো যোগ্যতা অর্জনে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রতিবন্ধী শিশু-কিশোররা স্পেশাল অলিম্পিকে অংশ নিয়ে বাংলাদেশের জন্য প্রতি বছর স্বর্ণ জয় করে নিয়ে আসে, যা আমাদের সুস্থ প্রতিযোগীরা এখনো পারেনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুরা ক্রিকেট থেকে শুরু করে নানারকম খেলাধুলায় পারদর্শী। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তারা পছন্দের খেলায় দারুণ প্রতিভার সাক্ষর রাখতে পারে। এজন্যই তাদেরকে সবরকম সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী জানান, চিকিৎসা সেবা ছাড়াও অন্যান্য সব ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুকিশোরদের জন্য। এছাড়াও সাভারে বারো একর জমিতে ইতোমধ্যে ২৭৮ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের প্রতিবন্ধী ক্রিড়া কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে, যেখানে তাদের খেলাধুলার বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-অটিজম
প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক আয়োজন

শুধু তাই নয়, জাতীয় সংসদের পাশেই একটি জায়গায় প্রতিবন্ধীদের খেলা প্র্যাকটিসের জন্য বিশেষ জায়গা হিসেবে তৈরি করে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ ছেলেমেয়েদের সঙ্গেও তারা মিশে খেলবে। আবার তাদের জন্য যেন বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে সেটাও আমরা করব।’

Reneta

খেলাধুলা ছাড়াও সরকারি চাকুরি এবং বিসিএসে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা বরাদ্দ রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকুরিতেও তাদের জন্য ১০ শতাংশ কোটা রাখা হয়েছে।

তিনি বলেন, ‘আমি চাই আমাদের দেশের সুস্থ মানুষদের যেমন আমরা সহযোগিতা করে যাচ্ছি, প্রতিবন্ধী, বিশেষ করে অটিজমের শিকারদেরও যেন সেভাবে সবরকম সুযোগ সুবিধা দিতে পারি।’

অটিজম দিবসে এক শিশুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এক্ষেত্রে সমাজকে আরও সচেতন হতে এবং তাদের পাশে দাঁড়াতে পরামর্শ দেন শেখ হাসিনা। বলেন, ‘এটা তো তাদের জন্মের দোষ না। আল্লাহ তো মানুষকে বিভিন্নভাবে সৃষ্টি করেন। কাজেই তাদেরকে অবহেলার চোখে দেখা ঠিক না। চাই সমাজের সচেতনতা।’

প্রতিবন্ধী ও অটিস্টিকদের প্রতি সমাজকে আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হয়ে আদর-ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে হবে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা। তাদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আগে অটিস্টিক শিশুদের লুকিয়ে রাখা হতো। সেই লুকানোর মানসিকতাটা এখন আর নেই। শুধু আমাদের দেশে না, আন্তর্জাতিক পর্যায়েও এ ব্যাপারে এখন সচেতনতা সৃষ্টি হয়েছে। অটিস্টিক শিশুদের সমাজে মূলধারায় আনতে প্রয়োজন ছোটবেলা থেকেই উপযুক্ত সুরক্ষা ও প্রশিক্ষণ। এক্ষেত্রে শিশুকাল থেকেই প্রতিবন্ধীত্ব বা অটিজমের লক্ষণের ব্যাপারে পরিবারকে সচেতন থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-অটিজম
সাংস্কৃতিক পরিবেশনার পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। কিন্তু তাদের জন্য এমন প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে যেন তারা সাধারণ ছেলেমেয়েদের সাথে বসে পড়াশোনা করতে পারে।

অনুষ্ঠানের প্রথম অংশ শেষে মঞ্চ থেকে নেমে প্রতিবন্ধী শিশুকিশোরদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। ওই সময় তিনি প্রতিবন্ধী ও অটিস্টিক বন্ধুদের কাছ থেকে নিজেদের তৈরি নানারকম শিল্পকর্ম ও চিঠি উপহার হিসেবে গ্রহণ করেন। এরপর দ্বিতীয় অংশে প্রতিবন্ধী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবন্ধীবিশ্ব অটিজম সচেতনতা দিবসলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইন্যান্স এশিয়ার তিন ক্যাটাগরিতে পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT