বাংলাদেশ

সম্মানজনকভাবে বিদায় নিতে পেরেছি, এটা আমার জন্য বড় পাওয়া: রাষ্ট্রপতি

বয়সী ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সী ব্যক্তি একটি মাইক্রোফোনের সামনে বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, সম্মানজনক ভাবে দায়িত্ব পালন শেষে কর্মজীবন থেকে বিদায় নেয়া নিজের জীবনের অন্যতম বড় অর্জন।

আজ ১২ই মার্চ রোববার বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এ কথা বলেন। এ সময় তার রাজনৈতিক জীবন থেকে শুরু করে, জাতীয় সংসদের স্পিকার, বঙ্গভবনের জীবন এবং সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্কসহ নানা ইস্যুতে কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, প্রত্যেক রাজনীতিবিদের উচিত নিজের এলাকার উন্নয়নে কাজ করা।

দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৩ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

অবসরটা লেখালেখি করে কাটাতে চান বলেও জানান রাষ্ট্রপতি।

এর আগে, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিষয়:আবদুল হামিদ বঙ্গভবন রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…