বেগম রোকেয়া দিবস আজ

বেগম রোকেয়া এর পোর্ট্রেট, বাংলার নারী মুক্তির প্রতীক, বেগম রোকেয়া দিবস উপলক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নারী জাগরণের অগ্রদূত, মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম-মৃত্যু দিবস আজ ৯ ডিসেম্বর।
দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও আজ সোমবার সকালে রংপুরে বাংলা একাডেমি আলোচনা সভার আয়োজন করেছে।
নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উভয়ই ‘বেগম রোকেয়া পদক ২০২৪’ পেতে যাওয়া নারীদের অভিনন্দন জানিয়েছেন।
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তবে মাত্র ৫২ বছর বয়সে তার মৃত্যু হয়। তার জন্ম ও মৃত্যুর দিনটি রোকেয়া দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।
বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি।






