বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের দ্য ক্লিনিকে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বেগম জিয়া তার পরিবারের সদস্যদের সাথে বেশ হাসিখুশি সময় কাটাচ্ছেন। শুক্রবার তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ক্লিনিকে মায়ের সাথে দীর্ঘ সময় কাটান।







