জনপদ

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির লাশ রেললাইনের পাশে পড়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক (৫০)বছর।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামাক্ষারমোড় এলাকায় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লোকাল ট্রেনের সাথে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ওই ব্যক্তি কামাক্ষারমোড় এলাকায় ভিক্ষা শেষে রেল লাইন দিয়ে হেটে জোকারচর এলাকার দিকে যাচ্ছিলো। এসময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়:টাঙ্গাইল ট্রেনে কাটা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…