চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিফ হুইপের সঙ্গে বিডিজেএ নেতৃবৃন্দের সাক্ষাৎ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১১, মে ২০২৬
অন্যান্য
A A

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সোমবার ১১ মে সংসদ ভবনের এমপি হোস্টেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বরিশাল বিভাগের সামগ্রিক উন্নয়ন চিত্র এবং পেশাদার সাংবাদিকদের কর্মপরিবেশ, সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিডিজেএ’র কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির কল্যাণে ও দেশের অগ্রযাত্রায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নের বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে বিডিজেএ’র সদস্যরা কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।’

এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বিডিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), সিনিয়র সহ-সভাপতি এম. এম. বাদশাহ (বাংলা টিভি), সাধারণ সম্পাদক সানবির রুপল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা মেইল), অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বাচ্চু (দৈনিক এদিন)।

Reneta

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল, বাংলাভিশনের হেড অব ডিজিটাল বদরুল আলম নাবিল, বিডিজেএ-এর সাবেক কার্যনির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিব ও সদস্য তৌফিক মাহমুদ প্রমুখ।

সাক্ষাৎ শেষে বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং চিফ হুইপকে আন্তরিক ধন্যবাদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় সংসদের চিফ হুইপবিডিজেএসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬

শেষ হয়েও হচ্ছে না শেষ ‘মানি হেইস্ট’!

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT