বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মন্তব্যের সাথে একমত নয় সরকার: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মন্তব্যের সাথে একমত নয় সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে যুক্তরাষ্ট্রের করা মন্তব্যের সাথে একমত নয় সরকার।

মানবাধিকার দিবসে জাতীয় মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে এ কথা জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, তারা তাদের মতো করে ভেবেছে কিন্তু এখানকার পরিস্থিতি ভিন্ন।

আলোচনা সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ ও অন্যরা ছিলেন।

বিএনপির সমাবেশ নিয়ে আইনমন্ত্রী বলেন, রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা নিয়ন্ত্রিত আচরণ করবেন বলে আশা প্রকাশ করে আইনমন্ত্রী বলেছেন, যারা মানবাধিকারের কথা বলছেন তাদের দেশেই মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দেয়া হয়।

বিষয়:আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক মানবাধিকার যুক্তরাষ্ট্র রাজনৈতিক দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…