চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:১৭ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “শিক্ষার্থীদের উপর হামলা, হত্যা ও গণগ্রেপ্তার” প্রতিবাদে টাঙ্গাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১৫ জন।

সখীপুর উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালে স্থানীয় ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও পুলিশসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার ৩ আগস্ট সকাল ১০টা থেকেই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেসক্লাব ও বিন্দু বাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে জমায়েত হতে থাকে। পরে দুপুরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের হেলিপ্যাডে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবির সমর্থনে শ্লোগান দিতে থাকে। এরপর বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগর জালফৈই বাইপাসে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে। এসময়
মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক মহাসড়কে অবস্থান করে পরে শিক্ষার্থীরা চলে যায়।

অন্যদিকে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনকারী শিক্ষার্থীছাত্রলীগটাঙ্গাইলসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT