চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে বাদ দেয়া শত কোটি হিন্দুর জয়: বিজেপি নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
মোস্তাফিজ এবং সঙ্গীত সোম

মোস্তাফিজ এবং সঙ্গীত সোম

ক্রিকেট বোর্ডের নির্দেশে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে নিলেও কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে পড়ে ফ্র‌্যাঞ্চাইজিটি। চাপে পড়ে ফিজের নিরাপত্তাহীনতার কারণে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সিদ্ধান্তকে ভারতের শত কোটি হিন্দুর জয় হিসেবে দাবি করেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম।

সঙ্গীত সোম বেশ আগে থেকেই দাবি জানিয়েছিলেন মোস্তাফিজকে বাদ দেয়ার জন্য। এমনকি বাংলাদেশের পেসারকে দলে নেয়ার কারণে কেকেআরের কর্ণধারকে নিয়ে বলেছিলেন, ‘শাহরুখ খানের মতো লোকেরা বিশ্বাসঘাতক’।

মোস্তাফিজকে বাদ দেয়ার পর সোম বলেছেন, ‘বিসিসিআইকে ধন্যবাদ ভারতের ১০০ কোটি সনাতনদের কথা ভেবে সিদ্ধান্ত নেয়ার জন্য। আমরা বলেছিলাম, এই ব্যাপারটিকে গ্রহণযোগ্যতা দিতে হবে। কারণ ১০০ কোটি ভারতীয়র আবেগকে ছোট করে দেখা যাবে না। এটা গোটা দেশের হিন্দুদের জয়।’

মোস্তাফিজকে নেয়ার পর থেকে একের পর সমালোচনার মুখে পড়েছিল কেকেআর। সাম্প্রতিক আঞ্চলিক ও কূটনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক চাপ এবং ক্রমবর্ধমান জনমতের প্রেক্ষিতে একের পর এক চাপ সামলাতে হয় দলটিকে। অবশেষে কলকাতাকে নির্দেশ দেয়া হয় ফিজকে ছেড়ে দেয়ার জন্য। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিত্ব ও ধর্মীয় সংগঠনগুলো ফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকেকেআরবিজেপিবিসিসিআইমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মানুষের ভালোবাসা ও দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে’

পরবর্তী

পরিস্থিতি ‘অস্বাভাবিক’ দাবি করে সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টির শঙ্কা

পরবর্তী
ছবি: সংগৃহীত

পরিস্থিতি ‘অস্বাভাবিক’ দাবি করে সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টির শঙ্কা

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT