চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মিঠুন মানহাস

তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক ছিলেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবিতে মাঝে মিঠুন মানহাস

ছবিতে মাঝে মিঠুন মানহাস

দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বোর্ডটির ৩৭তম সভাপতি হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়েছে। তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক ছিলেন।

গত আগস্টে ভারতের সাবেক অলরাউন্ডার রজার বিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করলে সহ-সভাপতি রাজীব শুক্লা অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আরও কিছু পদের নির্বাচন হয়েছে।

শুক্লা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। দেবজিৎ সাইকিয়া সাধারণ সম্পাদক থাকছেন। সাবেক খেলোয়াড় রঘুরাম ভাট কোষাধ্যক্ষ পদে এসেছেন।

ভারতের সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝা এবং আরপি সিং ছেলেদের নির্বাচকের দায়িত্ব পালন করবেন। এ কমিটির প্রধান অজিত আগারকার, যার মেয়াদ ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। আগের নির্বাচক সুব্রত ব্যানার্জির মেয়াদ শেষ হওয়ায় এস সরৎ জুনিয়র দলের নির্বাচকের দায়িত্বে থাকছেন।

ভারতের ঘরোয়া ক্রিকেটে মানহাস ১৯৯৭-১৯৯৮ থেকে ২০১৬-২০১৭ সাল পর্যন্ত ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে খেলে ৯,৭১৪ রান করেছেন। ১৩০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪,১২৬ রান এবং ৯১টি টি-টুয়েন্টি ম্যাচে করেছেন ১,১৭০ রান। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানস দলের সাথে কাজ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরপিওঝাবিসিসিআইব্যানার্জিভারতমিঠুনলিড স্পোর্টসসরৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT