চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমার্স ব্যাংককে ব্যবসায় ফেরাতে চাই: মোশারফ হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৫
অর্থনীতি, সাক্ষাতকার
A A

গণঅভ্যুত্থান পরবর্তী কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কমার্স ব্যাংক অনেকটা পথ পাড়ি দিয়েছে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, কমার্স ব্যাংককে এখন ব্যবসায় ফেরাতে চাই। যেকোন মূল্যে আমাদের এখন ব্যবসায় ফিরতে হবে। আমরা এখনও ঘুরে দাঁড়িয়েছি। লাভজনক অবস্থায় ফিরলে আমরা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব।

চ্যানেল আই অনলাইনের সাথে সম্প্রতি একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গ্রাহক চেক নিয়ে আসলে আমরা এখন টাকা দিতে পারছি। প্রাতিষ্ঠানিক ডিপোজিটের ক্ষেত্রেও টাকা দেওয়া হচ্ছে। তবে প্রাতিষ্ঠানিক বড় কিছু পেমেন্টের ক্ষেত্রে আমাদেরকে চিন্তাভাবনা করতে হচ্ছে। তবে এটি আমাদের দুর্বলতা নয়। আমরাও কিছু ব্যাংককে টাকা দিয়েছি। ইনভেস্ট করেছি। সেসব জায়গা থেকে টাকা পাওয়া যাচ্ছে না। সেজন্য আমরাও কিছুটা বাধাগ্রস্ত হচ্ছি। এটি সামগ্রিক পরিস্থিতির কারণে হচ্ছে, আমাদের একক দুর্বলতার কারণে নয়।

মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের সুশানের কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। এ কারণে সামগ্রিকভাবেই ব্যাংকিং খাত অনেকটাই স্থিতিশীল অবস্থায় ফিরেছে। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। অতীতে ব্যাংকিং খাতে অনেক ভুল ছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারলে অনেক ভালো করা যাবে। আমি আশাবাদী, বাংলাদেশ ব্যাংকসহ সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারব।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে লোন আদায়ের পরিমাণ বৃদ্ধি। এ লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। কমার্স ব্যাংকের খেলাপি ঋণ খুব বেশি নয়। ঋণ শতভাগ আদায়ের লক্ষ্য রয়েছে। এছাড়া নতুন অ্যাকান্ট খোলাসহ আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কমার্স ব্যাংককে আমরা ব্যবসায় ফেরাতে চাই। ব্যবসা করতে পারলে আমরা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব।

মোশারফ হোসেন জানান, এমন পরিস্থিতিতে এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় চ্যালেঞ্জ রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, করে যাব। এজন্য আমি সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা প্রত্যাশা করছি।

Reneta

বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন। এর আগে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি ও সিইও হিসেবে কর্মরত ছিলেন। মোশারফ হোসেন ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, স্থানীয় কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব বিভাগ, ঋণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংস্থাপন, ট্রেজারি, গ্রিন ব্যাংকিং ও রিসার্চ অ্যান্ড প্ল্যানিংসহ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে মোশারফ হোসেন ব্যাংকের হেড অব ক্রেডিট এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ এএমডি হিসেবে অবসর গ্রহণ করেন।

মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কমসহ (অর্নাস) এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস, বাংলাদেশের (আইবিবি) একজন অ্যাসোসিয়েট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমার্স ব্যাংকমোশারফ হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT