অন্যান্য

যে কারণে বিসিবির ৫০ লাখ টাকা এখনও পায়নি সাফজয়ী মেয়েরা

বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দল SAFF Women’s Championship 2022 ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে দল ও কোচিং স্টাফ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাফজয়ী নারী ফুটবল দল দেশে ফেরার দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করে। ৭ মাস পেরিয়ে গেলেও সেই টাকা হাতে পায়নি ফুটবলাররা। অর্থ হস্তান্তর প্রক্রিয়া থমকে আছে আনুষ্ঠানিকতার সুযোগ না মেলায়। বিসিবির অভিযোগ চেক প্রস্তুত থাকলেও তা হস্তান্তরের আনুষ্ঠানিকতায় বাফুফের সাড়া মিলছে না।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বুধবার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের বোর্ড সভাপতির একটা কমিটমেন্ট ছিল ৫০ লাখ টাকা খেলোয়াড়দের দেয়ার ব্যাপারে। সেভাবেই বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আসলে খেলোয়াড়দের অ্যাভেইলঅ্যাবিলিটি এবং তাদের কাছে চেক তুলে দেয়ার যে ইচ্ছে আমাদের ছিল, সেটা মিলছিল না বলেই হয়তো দেরিটা হচ্ছিল। কিন্তু আমরা প্রস্তুত ছিলাম তিন-চার মাস আগে থেকেই এবং চেকও প্রস্তত ছিল।’

‘সেটা নিয়ে আমরা যোগাযোগ করেছি এবং সাম্প্রতিক সময়েও আমরা কথা বলেছি। উনারা (বাফুফে) সুবিধাজনক একটা সময় দিলে আমরা চেকগুলো হস্তান্তর করে দেব। যদি তাও না হয়, উনাদের সঙ্গে যোগাযোগ করেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেকগুলো পৌঁছে দেব।’

ঈদের আগেই নারী ফুটবলার টাকা দেয়ার ইচ্ছের কথা জানান বিসিবি কর্মকর্তা। তার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ওরা (বাফুফে) নেয় না। বারবার বলা হচ্ছে তো। সুজনের (সিইও) সঙ্গে কথা বলেন, বলতে পারবে। আমাদের অক্টোবর মাসে চেক সই করা একদম নামে, নামে।’

সরাসরি বাফুফেকে না দিয়ে নারী খেলোয়াড়দের হাতে চেক পৌঁছে দেয়ার ইচ্ছার কথাও জানান নাজমুল হাসান।
বিষয়:কাঠমান্ডু নেপাল পুরষ্কার বাফুফে বিসিবি সাফজয়ী নারী ফুটবল দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…