ক্রিকেট

লাল-সবুজের নেতৃত্বে সাকিব-আফিফ

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, লাল-সবুজের পতাকা উজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে, খেলোয়াড়রা লাল-সবুজের পতাকা নিয়ে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ টি-টুয়েন্টির প্রস্তুতির জন্য নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে নামছেন টাইগার ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর দেড়টায়।

বিসিবি লাল দল জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের অধীনে খেলছে। সবুজ দলের অধিনায়ক করা হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে।

সোমবার রয়েছে আরও একটি প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার বিকেল ৫টার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা হবে ১৭ সদস্যের বাংলাদেশ দল।

প্রস্তুতি ম্যাচের দল
বিসিবি লাল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান(অধিনায়ক), মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মুশফিক, আরিফুল ইসলাম।

বিসিবি সবুজ: মোহাম্মদ রবিন, মেহেদি হাসান মিরাজ, তানজিদ তামিম, আফিফ হোসেন(অধিনায়ক), তৌহিদ রিদয়, শামীম পাটোয়ারী, আকবর আলি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, তানজিম সাকিব, আশিকুজ্জামান।

বিষয়:আফিফ এশিয়া কাপ ২০২২ প্রস্তুতি ম্যাচ বিসিবি লাল-বিসিবি সবুজ সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…