চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ বিব্রতকর পরিস্থিতি নিজেরাই ডেকে এনেছি: কংগ্রেস নেতা শশী থারুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
শশী থারুর

শশী থারুর

উত্তাল বাংলাদেশ-ভারতের ভূরাজনৈতিক সম্পর্ক। নিরাপত্তিজনিত কারণে ভারতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এ প্রসঙ্গে বলেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর, দোষারোপ করেছেন ভারতকেই। এর আগে আইপিএল থেকে বাদ দেয়ায় মোস্তাফিজুর রহমানের পাশেও দাঁড়িয়েছেন তিনি।

ভারতের ক্রীড়া ধারাভাষ্যকার ভিক্রান্ত গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশটিতে যাবে না বাংলাদেশ।

সেই পোস্ট টেনে শশী লিখেছেন, ‘এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি।’

এর আগে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রসঙ্গে বলেন তিনি। বলেছেন, ‘বাংলাদেশ কিন্তু পাকিস্তান নয়। বাংলাদেশ সীমান্ত অতিক্রম করিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না। পরিস্থিতি অবশ্যই এক নয়। তাছাড়া, এ দেশ দুটির সঙ্গে আমাদের সম্পর্ক ভিন্ন। বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের যে পর্যায়, তা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পর্যায় থেকে আলাদা। এ দুই দেশকে একই সমীকরণে ফেলা যায় না।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার সংবাদ সম্মেলনে মোস্তাফিজের বিষয় বলেছেন, ‘চুপ করে বসে থাকার উপায় নেই।’ সেই বার্তা টেনে শশী থারুর বলেছেন, ‘তিনি একদম ঠিক।’

মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশ অনুসারে টাইগার পেসারকে দল থেকে বাদ দিয়েছে আইপিএল ফ্র‌্যাঞ্চাইজিটি। কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়, যা ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তাহীনতার প্রসঙ্গ সামনে এনেছে। প্রতিক্রিয়ায় বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না জানিয়ে আইসিসিতে চিঠি লিখেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপকংগ্রেসবাংলাদেশবিসিবিভারতমোস্তাফিজলিড স্পোর্টসশশী থারুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬

ঈদে পোশাক খাতের জন্য ২৫ ও ২৬ মে সীমিত ব্যাংকিং সেবা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT