চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে আশার ফানুস উড়িয়ে গেলেন জ্যোতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ২৪, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড এবং ওয়েলসে গড়াতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাকি আর ২০ দিন। তার আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের পাশাপাশি প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সিরিজ সামনে রেখে রোববার রাতে জাতীয় দলের একাংশ ঢাকা ছাড়বে। বাকিরা উড়াল দেবেন ২৬মে। রওনার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন প্রস্তুতি নিয়ে।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন জ্যোতি। জানালেন, ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন তারা।

‘শেষ পর্যায়ের প্রস্তুতি ক্যাম্প এখানে করেছি, কাজে দিয়েছে। বিসিবিও আমাদের সুযোগ দিয়েছিল, বিশ্বকাপ বাছাইয়ের আগে যেন আমরা এখানে কন্ডিশনিং ক্যাম্প করতে পারি। সেটা আমাদের সাহায্য করেছে। কিছু খেলোয়াড় ভালো পারফর্ম করেছে, সর্বশেষ ৩-৪টা ম্যাচে। এখন আমরা আরও কিছু অনুশীলন করব।’

বিশ্বকাপ দল নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি বলেছেন, ‘আসলে দলের কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং দলের মধ্যে সম্পর্কটা কেমন, সেটার উপর দল নির্ভর করে। ২০২৩  থেকে আমরা যে ক্রিকেট খেলে আসছি, সেই কম্বিনেশনটাই রয়েছে। দলের মধ্যে যথেষ্ট বিকল্প আছে। বোলিংয়ে বিকল্প আছে, ব্যাটিংয়ে আছে।’

সবশেষ ভারতে গড়ানো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আগে কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলে আসরে পা রেখেছিল বাংলাদেশ। সেবার বিশ্বকাপে যাওয়ার আগে একটু আক্ষেপ ছিল জ্যোতির। এবার তেমন কোন আক্ষেপের সুর ছিল না অধিনায়কের কণ্ঠে। প্রস্তুতি নিয়ে তৃপ্তির কথা বলেছেন তিনি।

‘প্রত্যেকবার আইসিসি টুর্নামেন্টের সময় দল আন্তর্জাতিক সিরিজ বা ওরকম প্রস্তুতি পায় না। এবার সেই সমস্যা নেই। কারণ শ্রীলঙ্কার সঙ্গে ৩টা ম্যাচ আমরা খেলেছি এবং সামনে আরও ৪টা ম্যাচ খেলব। আমাদের জন্য এর থেকে আদর্শ প্রস্তুতি আর হতে পারে না। আইসিসি থেকে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। তাই মনে হয়, প্রস্তুতি ভালো হবে দলের জন্য এবং বড় টুর্নামেন্টের আগে প্রতিটি কম্বিনেশন ঝালিয়ে নেয়ার জন্য আমাদের পর্যাপ্ত সময় থাকবে। প্রস্তুতি ম্যাচে যা করা দরকার, আমাদের পাওয়ার মতো ছিল সেগুলো আমরা পেয়েছি এবং চেষ্টা করেছি খেলোয়াড়রা যেন সুযোগ-সুবিধাগুলো কাজে লাগায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়েলসজ্যোতিবাংলাদেশবিসিবিমিরপুরমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

মে ২৪, ২০২৬

রামিসা হত্যা মামলার অভিযোগপত্র জমা, ১ জুন শুনানি

মে ২৪, ২০২৬

বিশ্বকাপের আগে আশার ফানুস উড়িয়ে গেলেন জ্যোতি

মে ২৪, ২০২৬

‘প্রিন্স’-এর সেন্সর স্থগিতাদেশ প্রত্যাহার, প্রদর্শনে বাধা নেই

মে ২৪, ২০২৬

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT