চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, না হলে হারাতে হবে পয়েন্ট

ক্রিকইনফোর প্রতিবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিরাপত্তাজনিত কারণে ভারতে ২০২৬ টি-টুৃয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জবাবে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ভারতেই খেলতে হবে, নয়ত বাংলাদেশকে হারাতে হবে পয়েন্ট, এমন প্রতিবেদন ক্রিকইনফোর। বিসিবি এরকম কোন আল্টিমেটাম পায়নি বলেও লিখেছে তারা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসিসি ও বিসিবির মধ্যে মঙ্গলবার একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে আইসিসি ও বিসিবি।

বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে- বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যকোথাও সরিয়ে নেয়া তাদের পক্ষে সম্ভব নয়। আইসিসির বলেছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।

তবে বিসিবি ক্রিকইনফোকে জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে এমন কোন চূড়ান্ত বার্তা বা আল্টিমেটাম পায়নি তারা।

বৈঠক বা এর ফলাফল নিয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি কোন পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপপর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে গড়ানোর কথা। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপালের।

Reneta

নিরাপত্তার দোহাই দিয়ে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের চাপে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টাইগার পেসারের আইপিএল থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় বিসিবি জনায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশবিসিবিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT