চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের জন্য মাঠেই দোয়া জামাল-হামজাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিলং থেকে: ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন সংবাদ সম্মেলন আর অনুশীলনে ব্যস্ত, সেসময় বাংলদেশে ঘটেছে ভীতিকর এক ঘটনা। মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জেতে হয়েছে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এই দুঃসংবাদে কাতর হয়েছেন জাতীয় দলের ফুটবলাররাও। ম্যাচের আগেরদিন অনুশীলন শুরুর মিনিট পাঁচেক পর তামিমের জন্য দোয়া করেন জামাল ভুঁইয়া-হামজা চৌধুরীরা।

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জানালেন, ‘দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়ার পরিকল্পনা করি। মাঠে তাই এটা করা হয়েছে। আমরা দোয়া করি তামিম আমাদের মাঝে দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসুক।’

Banglabid

সোমবার সকালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ে, দুপুরে পরানো হয় রিং। বিকেলে জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আপাতত শারীরিক উন্নতির পথে তামিম। সংকটময় পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়া চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিকেএসপির পাশে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল) চিকিৎসাধীন আছেন তামিম ইকবাল। কার্ডিয়াক কেয়ার ইউনিটে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটজামালতামিমফুটবলবাংলাদেশলিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT