ক্রিকেট

বিসিবির আর্থিক সহায়তা পেলেন প্রয়াত ফিজিওথেরাপিস্ট হাসানের পরিবার

প্রয়াত ফিজিওথেরাপিস্ট হাসানের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসান আহমেদের পরিবার

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৭ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়ছিল বরিশাল বিভাগ। ম্যাচে বরিশালের ফিজিওর দায়িত্বে ছিলেন হাসান আহমেদ। খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি, পরে মারা যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কল্যাণ কমিটি প্রয়াত হাসানের স্ত্রী-সন্তানদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে।

শনিবার চেক তুলে দেন বিসিবির কল্যাণ কমিটির চেয়ারম্যান মো. মোখসেদুল কামাল। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। শোকার্ত পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি আগামী ৪৮ মাসের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, জানিয়েছে ক্রিকেট বোর্ড।

লম্বাসময় ধরে বরিশাল বিভাগের ফিজিও হিসেবে কাজ করেছেন হাসান। একদশকের বেশি সময় দায়িত্ব পালন করে এবছরও এনসিএলে কাজ করছিলেন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তৃতীয় দিনের সকালে বুকে ব্যথা অনুভব করেন তিনি।

পরে হাসপাতালে নেয়া হলে ৪৭ বর্ষী ফিজিওকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গভীর শোক প্রকাশ করেছিল বিসিবি। জাতীয় লিগে প্রথম রাউন্ডের চতুর্থ দিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছিল দলগুলো।

বিষয়:এনসিএল বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…