চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছরের চুক্তিতে টটেনহ্যাম থেকে বায়ার্নে কেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্ন মিউনিখের নতুন খেলোয়াড়ের ছবি, চার বছরের চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

টটেনহ্যাম ছেড়ে হ্যারি কেনের বায়ার্ন যাত্রার সবকিছু আগেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিকতার বাকি ছিল কেবল। এবার তাও সম্পন্ন হয়ে গেল। চার বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড।

দুই ক্লাবের মধ্যে চুক্তি সমঝোতা হওয়ার পর শুক্রবার জার্মানিতে যান কেন। সেখানে মেডিকেল পরীক্ষাও সারেন। এরপর শনিবার ক্লাবের ওয়েবসাইটে তারকা ফুটবলারকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বুন্দেস লিগা চ্যাম্পিয়নরা। অবশ্য, ট্রান্সফার ফি নিয়ে কিছুই জানায়নি ক্লাবটি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, কেনের জন্য ১০ কোটি ইউরোর বেশি খরচ করতে হয়েছে বায়ার্নকে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২০৮ কোটি টাকা। সে অনুযায়ী বুন্দেস লিগার ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন ৩০ বর্ষী তারকা ফরোয়ার্ড।

Banglabid

২০০৯ সালে টটেনহ্যামে যোগ দেন কেন। একযুগের বেশি সময় ধরে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে খেলেছেন। টটেনহ্যামে কেনের ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত প্রাপ্তির খাতা শূন্যই বলা চলে। ২০২২-২৩ মৌসুম শেষে চুক্তির মেয়াদ আরও একবছর বাকি থাকার পরও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান তিনি।

টটেনহ্যামের হয়ে ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেন। প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচে তার গোল ২১৩টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টটেনহ্যামপ্রিমিয়ার লিগবায়ার্ন মিউনিখবুন্দেস লিগালিড স্পোর্টসহ্যারি কেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্তানদের জিম্মা হারাতে বসেছেন ব্র্যাড পিট!

পরবর্তী

ঐতিহ্যের সাক্ষী মুড়াপাড়া জমিদার বাড়ি

পরবর্তী
ঐতিহ্যবাহী মুড়াপাড়া জমিদার বাড়ির ছবি, বাংলার ইতিহাসের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহ্যের সাক্ষী মুড়াপাড়া জমিদার বাড়ি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো ও একটি পোলো শার্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা

সর্বশেষ

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT