চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোরিয়েলটনের হ্যাটট্রিক, ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন কিংস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২০, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফেডারেশন কাপের ফাইনালে হ্যাটট্রিক করেছেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড ডোরিয়েলটন গোমেজ। তাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে তপু বর্মণের দল। বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শিরোপার পর ফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন তারা।

বুধবার চতুর্থ মিনিটে কিংসের ডি-বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় মোহামেডান। ফ্রি কিক থেকে ফারপোস্টে দুর্দান্ত এক গোল করেন মুজাফফর মুজাফফরভ, ১-০তে এগিয়ে যায় মোহামেডান। মিনিট খানেক পর কিংসের কাউন্টার অ্যাটাকে ডি বক্সে স্যামুয়েল রাকসামকে ফাউল করে মোহামেডান। তখন পেনাল্টি থেকে কিংসকে সমতায় আনেন ডোরিয়েলটন গোমেজ। ১-১ সমতা আসে।

২৩ মিনিটে মোহামেডানের কাছে আবারও সুযোগ আসে এগিয়ে যাওয়ার। কিংসের ডি বক্সে মোহামেডান মিডফিল্ডার সাইফুল হাসানকে ফাউল করে বসুন্ধরার এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও গোল করতে পারেননি মুজাফফর।

বিরতির ১০ মিনিট আগে এগিয়ে যায় মোহামেডান। রাইট উইঙ্গারের দুর্দান্ত ক্রসে ডি বক্সের মাঝে বল পেয়ে যান সৌরভ দেওয়ান। জোরাল শটে গোল করতে ভুল করেননি তারকা ফরোয়ার্ড। পরে সৌরভ আরেকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি। কিংসও সুযোগ পেয়ে গোল করতে পারেনি। ২-১তে এগিয়ে বিরতিতে যায় মোহামেডান।

বিরতির পর লিড বেশি সময় ধরে রাখতে পারেনি মোহামেডান। ৪৯ মিনিটে ডি বক্সের বাইরে বল পেয়ে ফের গোল করেন ডোরিয়েলটন গোমেজ, ২-২ সমতায় আসে কিংস। দুদলই পরে আরও কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি।

সমতায় আসার পর আরও জোরাল আক্রমণ শুরু করে কিংস। ৭৯ মিনিটে গোলও পেয়ে যায়। এবারও ডোরিয়েলটন গোমেজ, হ্যাটট্রিক করেন তারকা ফরোয়ার্ড। কিংস এগিয়ে যায় ৩-২ গোলে। শেষদিকে আরও কিছু সুযোগ আসে কিংসের কাছে। মোহামেডানও সুযোগ পায়, সমতার গোল আনতে পারেনি। ৩-২ গোলের ব্যবধান ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়নফেডারেশন কাপ-২০২৬বসুন্ধরা কিংসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT