চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার বিকল্প: হাবিবুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

চমক নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লম্বা সময় পর সাদা জার্সির দলে এসেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। বাদ পড়েছেন জাকের আলি, খালেদ আহমেদ এবং হাসান মুরাদ । পরিবর্তনগুলো কেন করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

সোমবার চট্টগ্রামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন সংবাদ সম্মেলনে আসেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার সাথে ছিলেন নির্বাচক নাঈম ইসলাম। আসন্ন পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দল নিয়ে কথা বলেন তারা।

বাশার বলেন, ‘আসলে আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর এবাদতকে নিয়ে। তাসকিন অনেকটা প্রথম পছন্দ। শরিফুলকে একটু দেখতে, কারণ সে বড় সম্পদ টেস্ট ম্যাচে। ভালো বোলিং করছে। এবাদত আর খালেদের মধ্যে আমাদের একটু সন্দেহ ছিল আরকি। তবে খালেদ লাইন লেন্থটা ভালোভাবে অনুসরণ করতে পারে। এবাদত উইকেট নেয়ার অপশন। আমরা ওই দিকেই এগিয়েছি। খালেদ খারাপ বোলিং করে নাই। খালেদ ভালো বল করেছ, এবাদত আক্রমণাত্মক বোলার।’

লম্বা সময় টেস্ট ক্রিকেট খেলেননি তাসকিন। হুট করে তাকে দলে নেয়ার ব্যাখ্যায় বাশার বলেন, ‘তাসকিন ফিট। টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট। আমাদের সেটা জানানো হয়েছে। অনেকদিন টেস্ট খেলেনি, কিন্তু যখন তাসকিন খেলছে…আমার কাছে মনে হয় সে তার সেরা ফর্মে আছে। আর টেস্ট ম্যাচ যখন খেলেছে খারাপ খেলেনি। যেহেতু ফিট আছে আর আমরা তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি, ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে….ওর ওয়ার্কলোড ম্যানেজ করে টি-টুয়েন্টি, ওয়ানডে বা টেস্ট…..ওইভাবে ম্যানেজ করে খেলাব।’

‘ম্যানেজ করলে মনে হয় আমরা খেলাতে পারব, ‘সে ভালো আছে। তাসকিন ক্রিকেট খেলতে অনেক আগ্রহী। আসলে ও এই টি-টুয়েন্টি সিরিজটাও খেলতে চেয়েছিল কিন্তু যেহেতু ও আমাদের টেস্টে প্ল্যানে আছে, সে কারণে টি-টুয়েন্টি সিরিজে আমরা রাখিনি। সে ঠিক আছে৷’

যারা বাদ পড়েছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বাশার বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি চট্টগ্রামে, তাই সামনাসামনি দেখা হয়নি। আমি মাঝখানে দুদিনের জন্য গিয়েছিলাম। ওরা ঢাকার বাইরে ছিল। আমি জাকের আলীর সঙ্গে কথা বলেছি। ফিরে যাওয়ার পর আবার সামনাসামনি বসব। এমনি জানিয়েছি কেন সে বাদ পড়েছে। হাসান মুরাদের সঙ্গে কথা হয়েছে। অধিনায়ক কথা বলেছে। আমি গিয়ে সামনাসামনি কথা বলব। খালেদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি কেন বাদ পড়েছে ব্যাখ্যা করেছি, যাওয়ার পরে সামনাসামনি বসব আরকি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামতাসকিনবাশারবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT