রাজনীতি

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ছবি, গ্রেপ্তার সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ছবি, গ্রেপ্তার সংক্রান্ত সংবাদে ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ।

বৃহস্পতিবার দুপুরে এতথ্য জানিয়ে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এজন্য তাকে তুলে নেয়া হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

পার্থ এক সময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান।

বিষয়:গ্রেপ্তার ডিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…