চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের বিপক্ষে তামিমের ঝড়, থামলেন ৯১ রানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল ব্যাটিং করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টি দিয়ে নিজের ফর্ম দেখাতে শুরু করেছেন তামিম ইকবাল। এনসিএলে বরিশালের বিপক্ষে ঝড় তুলেছিলেন বাঁহাতি এ ওপেনার। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের ম্যাচগুলোতে ধারাবাহিক হওয়া শুরু করেছেন তিনি।

রোববার বরিশাল বিভাগের বিপক্ষে নেমে ৫৪ বলে খেলেছেন ৯১ রানের ইনিংস। ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়া তামিমের সুবাদে ১৮২ রানের বড় সংগ্রহ তুলেছে তার বিভাগ চট্টগ্রাম। ১৬৮.৫২ স্ট্রাইকরেটে বড় ইনিংসের পথে ৭টি চার এবং ৬টি ছক্কার মেরেছেন। ক্রিজে ছিলেন ৮১ মিনিট।

মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। ১৬ বলে ২২ রান করে জয় বিদায় নিলেও অন্য প্রান্তে টিকে থাকেন তামিম। ৩৭ বলে অর্ধশতক পূর্ণ করার পর আরও আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন সাবেক টাইগার অধিনায়ক।

আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই সিলেটের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন, হয়েছিলেন ম্যাচসেরা খেলোয়াড়। পরের ম্যাচে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেনছিলেন।

এ প্রতিবেদন লেখাপর্যন্ত ৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তুলেছে বরিশাল।

ট্যাগ: এনসিএলচট্টগ্রামতামিমবরিশাললিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের পাশে থাকতে নাসার প্রধান নভোচারীর আশ্বাস

পরবর্তী

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা দেয়ার সিদ্ধান্ত

পরবর্তী
সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা দেয়ার সিদ্ধান্তের স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা দেয়ার সিদ্ধান্ত

নোবেল জয়ী দুই রাষ্ট্রপ্রধানের শান্তিপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বশান্তির জন্য একসঙ্গে কাজ করতে নোবেল জয়ী দুই রাষ্ট্র প্রধানের অঙ্গীকার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT