জনপদ

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে, রিমান্ড না চাওয়া নিয়ে ক্ষোভ

বাংলাদেশের পুলিশ সদস্যরা কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের কারাগারে থাকা অবস্থায় দেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বরিশালে বিএনপি অফিস পোড়ানো মামলার প্রধান আসামি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় তাকে মেট্রোপালিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তোলা হয়। এসময় জামিনের আবেদন করলে দুই পক্ষের আইনজীবীর শুনানী শেষে আদালতের বিচারক মো. নূরুল আমিন আসামি জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রোববার রাজধানী থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তারের পর সোমবার তাকে বরিশালে আনা হয়। আদালতে আনা হবে এই সংবাদে দুপুর ২টা থেকে আদালত চত্বরে বিএনপি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

এদিকে জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় বিএনপি’র অফিস পোড়ানো এবং বোমা হামলার মামলায় কেন রিমান্ড চাওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

বিষয়:পানি সম্পদ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…