চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৬
জনপদ, বরিশাল
A A

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়নাধীন ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় বরিশালে বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে প্রকল্পের ৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি-গাড়ি এবং পাঁচ শতাধিক পাঠক-সদস্যের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী, ভ্রাম্যমাণ বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

বরিশাল রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও হিসাব) মোছা. মরিয়ম বেগম এবং বরিশাল বিভাগের বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মো. বেলায়েত হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল লাইব্রেরিয়ান মো. বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ শিক্ষার্থীদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, ‘বই পাঠের মাধ্যমে জ্ঞানের আলোর মশাল প্রজ্বলিত করে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান বলেন, ‘সরকারের বিশেষ গুরুত্বের কারণে মানুষ যখন বইপড়া, সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া কার্যক্রমে ব্যস্ত থাকবে, তখন তরুণ প্রজন্মের ডিভাইস আসক্তি উল্লেখযোগ্য হারে কমে আসবে।’

গণগ্রন্থাগারের পরিচালক মোছা. মরিয়ম বেগম জানান, ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে দেশের দোরগোড়ায় বই পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে সব শ্রেণি-পেশার মানুষ সহজেই পাঠসেবার সুযোগ পাচ্ছেন।

Reneta

সভাপতির বক্তব্যে ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদনের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।’

উল্লেখ্য, ইতোমধ্যে দেশের ৬টি বিভাগের মধ্যে ৪টি বিভাগের পাঠক সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিভাগীয় পাঠক সমাবেশগুলো অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণগ্রন্থাগারপাঠক সমাবেশভ্রাম্যমাণ লাইব্রেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT