চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল সিটি নির্বাচন: কোথায় যাবে বিএনপির ভোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৫, মে ২০২৩
জনপদ, বরিশাল
A A
ইভিএম। ফাইল ছবি।

ইভিএম। ফাইল ছবি।

সাঈদ পান্থ: বরিশাল সিটি নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততোেই উৎকণ্ঠা বাড়ছে ভোটারদের মাঝে। ভোটার ও সাধারণ মানুষদের মাঝে চলছে ভোট নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এছাড়া সিটি নির্বাচনে আসছে না বিএনপি। তাই লাঙ্গল ও হাতপাখার প্রার্থীরা বিএনপির ভোটারদের কাছে টানতে নানা কৌশল অবলম্বন করছেন। তবে আওয়ামী লীগ নেতাদের দাবী, বিএনপির ভোট নৌকায়ও চলে আসতে পারে।

এখন সিটিজুড়ে প্রশ্ন হচ্ছে- বিএনপির ভোটাররা কোথায় ভোট দেবেন। কোথায় যাবে বিএনপির ভোট?

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবাশীষ চক্রবর্ত্তী বলেন, একসময় বরিশাল বিএনপির ঘাঁটি ছিল। তাদের একটি ভোট ব্যাংক রয়েছে। এই ভোট আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনে যাবে। জাপা ও ইসলামী আন্দোলন বিএনপির ভোটে ভাগ বসাতে চাচ্ছে।

সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, নৌকার প্রার্থীর প্রচারণা চলছে। একইভাবে মাঠে রয়েছে জাতীয় পাটি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। একমাত্র বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। তারা নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের ভোট নির্বাচনে ফ্যাক্ট হয়ে দাড়াবে বলে মনে করা হচ্ছে।

বরিশাল সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। এই সরকারের অধীনে বিগত ১৫ বছরে সুষ্ঠু নির্বাচন হয়নি। গায়ের জোরে তারা ক্ষমতায় আসীন আছে। এই সরকারের অত্যাচারের কারণে সাধারণ ভোটাররা ও বিএনপির ভোটাররা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে ভোট দেবেন।

লাঙ্গলের মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, জনগণ শঙ্কায় আছে, আমরাও শঙ্কিত। গত ১৮ সালের ভোটের ইতিহাস ভাল না। জনগণ মুখিয়ে আছে একটি সুষ্টু নির্বাচন দেখা ও ভোটে অংশ নিতে। এখনে ইভিএম একটি সংশয়। আমরা ব্যালটে ভোট চাই। পাশাপাশি সেনাবাহীনী মোতায়েন চাই।

Reneta

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, বরিশালে বিএনপির ভোট কোথায় যাবে তা বলা মুসকিল। আমরা ভোটারদের কাছে আবেদন করছি তারা যেন সৎ, আদর্শবান একজন প্রার্থীকে ভোট দেন।

নগর ভবন, বরিশাল। ফাইল ছবি।

বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদ বলেন, ভোট ডাকাতির মেশিন ইভিএম। এই মেশিনের ভোট কোথায় যাবে, কী হবে জানা নেই। এমনকি রিকাউন্টিংও করার সুযোগ নেই। ইভিএম কিংবা ব্যালটে এই সরকারের ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না, এটাই চূড়ান্ত।

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের ৫ম পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখানে ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন।

২০ বছর আগে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় বরিশাল। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪ বার হয়েছে নির্বাচন। এর মধ্যে ২ বার আওয়ামী লীগ ও ২ বার বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইসলামী আন্দোলনজাতীয় পার্টিনির্বাচননৌকাবরিশালবরিশাল সিটি নির্বাচনবিএনপিসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT