চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালানের ফিফটিতে বরিশালের পঞ্চম জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ফরচুন বরিশালের বোলারদের সামনে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি চিটাগং কিংস। ঘরের মাঠে স্বল্প পূঁজি গড়েছিল দলটি। লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পোহাতে হয়নি বরিশালকে। ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে চিটাগংকে ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। আসরে সপ্তম ম্যাচে বরিশালের পঞ্চম জয় এটি। সমান ম্যাচ খেলে তৃতীয় হার দেখল চিটাগং।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বরিশাল। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২১ রান করে দলটি। জবাবে নেমে ১৬.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বরিশাল।

সাগরিকায় ব্যাটারদের ব্যর্থতা দেখেছে চিটাগং। কেবল তিন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। মোহাম্মদ মিঠুন ৩৪ বলে ৩৫ রান, আরাফাত সানি ৩৪ বলে ২৭ রান এবং উসমান খান ১৩ বলে ১৯ রান করেন।

বরিশালের ফাহিম আশরাফ বল হাতে দারুণ করেছেন। ৪ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নেন। রিপন মণ্ডল ২৩ রান খরচায় নেন ৩ উইকেট। তানভীর ইসলাম ১৪ রান খরচায় ২ উইকেট নেন।

জবাবে নেমে ১৬ রানে দুই উইকেট হারায় বরিশাল। রানআউট হয়ে তামিম ৮ রান করে ফিরে যাওয়ার পর ব্যর্থ হন তাওহীদ হৃদয়। তার ব্যাট থেকে আসে কেবল ১ রান। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ সুবিধা করতে পারেননি। ৫৩ রানে ৪ ব্যাটারকে হারানোর পর মোহাম্মদ নবীকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছান ডেভিড মালান। ইংলিশ ব্যাটার ৪১ বলে ৫৬ রান করেন। ২১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন নবী।

চিটাগংয়ের হয়ে খালেদ আহমেদ দুই উইকেট নেন। আরাফাত সানি নেন এক উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগংতামিমবরিশালবিপিএল ২০২৫মালানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT