চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে ১ বছর ‘সাজা খেটে’ মুক্তি পেল ৯ ছাগল

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৩:৩০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ছাগল মুক্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তি ও ছাগল. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল নগরীর একটি কবরস্থানের ঘাস ও গাছপাতা খাওয়ার অপরাধে প্রায় এক বছর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) খোয়ারে আটক ছিল ৯টি ছাগল। নবনির্বাচিত সিটি মেয়রের নির্দেশনায় মালিকের কাছে ফিরে দেওয়া হয়েছে ছাগলগুলোকে।

শুক্রবার ২৪ নভেম্বর সিটি মেয়রের নির্দেশনায় তাদের মুক্তি দিয়ে মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে বুঝে দেওয়া হয়। এর আগে ২০২২ সালের ৬ ডিসেম্বর বরিশাল সিটি করপোরেশন ছাগলগুলোকে আটক করে।

জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এই অপরাধে ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। এই বিষয়ে ছাগলের মালিক রাজিব নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন।

রাজিবের আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় বিসিসি কর্তৃপক্ষ ছাগলগুলোকে মালিক রাজিবের কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকালে বিসিসির বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।

ট্যাগ: ১ বছর ‘সাজা খেটে’ মুক্তি পেলো ৯ ছাগল১ বছর পর মুক্তি পেলো ছাগলছাগলের সাজাবরিশালবরিশাল ছাগল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোববার মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করবেন শেখ হাসিনা

পরবর্তী

বিজয় সেতুপতির ছেলে এখন সিনেমার নায়ক

পরবর্তী
বিজয় সেতুপতির ছেলে এখন সিনেমার নায়ক, হাস্যোজ্জ্বল ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় সেতুপতির ছেলে এখন সিনেমার নায়ক

রওশন এরশাদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রওশন এরশাদ তিনটি আসনে মনোনয়নপত্র নেয়ার কথা জানিয়েছেন: চুন্নু

সর্বশেষ

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT