চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন দুই দেশে ‘বরবাদ’, ঘণ্টাখানেকেই প্রথম শোয়ের টিকেট শেষ!

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যাচ্ছে ‘বরবাদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
অপরাধী চরিত্রের একজন ব্যক্তি, ধূমপান করছে, শহরের পটভূমিতে আলো ঝলমলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে সারাদেশের বড়পর্দায় মুক্তি পাওয়া সাড়া জাগানো ছবি ‘বরবাদ’ এখনো সবখানে হাউজফুল যাচ্ছে। সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত এ ছবি।

প্রযোজনা সংস্থা থেকে এবার জানানো হলো, গ্লোবাল রিলিজে আরও দুটি দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। আগামী ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

যুক্তরাষ্ট্র ও কানাডা ‘এসকে ফিল্মস ইউএসএ’ পরিবেশনা করলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরিবেশনা করছে ঈগল এন্টারটেইনমেন্ট, সেরিশ আলমিরা এবং বাজ প্রডাকশনস।

ঈগল এন্টারটেইনমেন্টের ডিরেক্টর সাব্বির চৌধুরী অস্ট্রেলিয়া থেকে চ্যানেল আই অনলাইনকে বলেন, এর আগে ‘প্রিয়তমা’ অস্ট্রেলিয়াতে রিলিজ করেছিলাম। হিউজ সাকসেস এসেছিল। আশা করছি, আগের সব রেকর্ড ‘বরবাদ’ ভেঙে দেবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যেসব এলাকায় বাঙালিরা থাকে সবগুলো শহরে ‘বরবাদ’ চলবে। সাব্বির চৌধুরী বলেন, কদিন আগে এখানে ‘দাগি’ রিলিজ করেছি। যারা ‘দাগি’ দেখেছে তারা প্রত্যেকে ‘বরবাদ’ দেখতে চাইছেন। প্রতিদিন জানতে চাচ্ছিল ‘বরবাদ’ কবে আসবে?

“আজ বরবাদের অগ্রিম টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই প্রথমদিনের টিকিট সোল্ড আউট হয়ে যায়। সেকেন্ড, থার্ড শোগুলোও হয়তো সোল্ড আউট হবে।” বলছিলেন সাব্বির চৌধুরী।

Reneta

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের প্রথম সাত দিনে দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ‘বরবাদ’ ২৭ কোটি ৪৩ লাখ টাকার বিক্রি করে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে।

ডিসট্রিবিউর কোম্পানি ঈগল এন্টারটেইনমেন্ট জানায়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলবে ‘বরবাদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইধিকা পালএসকে ফিল্মসদাগিনিউজিল্যান্ডনিশোফজলুর রহমান বাবুবরবাদমানব সাচদেভমিশামিশা সওদাগরযীশু সেনগুপ্তরেকর্ডলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিবশাকিব খানশ্যাম ভট্টাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬

সফল টিভি প্রযোজক মোস্তাফিজুর রহমান

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT