চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফিনহার নৈপুণ্যে বার্সার কাছে রিয়ালের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহাকে উড়িয়ে আনে বার্সা। ন্যু ক্যাম্পে এসেই চালকের আসনে বসেছেন ২৫ বর্ষী তারকা। টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন রাফিনহা। তার গোলে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল।

লাস ভেগাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই চলেছে পাল্লা দিয়ে। প্রীতি ম্যাচ ছাপিয়ে দু’দলের ফুটবলারদেরই বেশ আক্রমণাত্মক দেখা গেছে। শরীরী ভাষাও ছিল বেশ আক্রমণাত্মক। প্রথমার্ধের শেষ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে বাধা দেওয়ায় বিবাদে জড়ায় দু’দলের ফুটবলাররা। তবে তার আগে বার্সার হয়ে কাজের কাজটা করেন এ মৌসুমে জাভির ট্রাম কার্ড রাফিনহা।

ম্যাচের ২৭ মিনিটে দেশী সতীর্থ রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাওর ভুল পাস ডি বক্সের বাইরে একা পেয়ে যান রাফিনহা। মিলিতাও ভুল করলেও কোনো ভুল করেননি রাফিনহা। দর্শনীয় শটে বার্সা সমর্থকদের উল্লাসে মাতান তিনি। এরপর রিয়ালও আক্রমণে গিয়েছে বারংবার। তবে জাভির রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি কার্লো আনচেলত্তির দল।

দ্বিতীয়ার্ধেও পাল্লা দিয়ে লড়াই করেছে দু’দল। তবে বার্সার বিপক্ষে জোড়াল আক্রমণে আসতে পারেনি রিয়াল। উল্টো শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণ কাঁপিয়েছে জাভির শিষ্যরা। মেম্ফিস ডিপে, উসমানে ডেম্বেলে, সার্জিনো ডেস্ট কাঁপিয়ে দিয়েছে রিয়ালের রক্ষণ। তবে রিয়ালের ত্রাতা হয়ে গোলবার আগলে রেখেছিলেন থিবু কর্তোয়া। বার্সার নেওয়া একের পর এক শট প্রতিহত করেন এই তারকা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।

এ ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হয় পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কির। তবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। গুছিয়ে ওঠতে সময় লাগছে তার। এ ম্যাচে লেভার জার্সিতেও চমক দিয়েছে বার্সা। ৯ নম্বর জার্সির বিপরীতে লেভাকে দেখা গেছে ১২ নম্বর জার্সি গায়ে জড়াতে। আসন্ন মৌসুমে হয়ত এখন থেকে ১২ নম্বর জার্সিতেই দেখা যাবে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিজাভিবার্সারাফিনহারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জার্মানিতে তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করল বিএনপি

মে ৩, ২০২৬

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের জন্য সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি

মে ৩, ২০২৬

নিজেকে ‘মৃত’ দাবি করলেন দিলজিৎ

মে ৩, ২০২৬

তৃণমূলে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকছে

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT