চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার জয়ের ম্যাচ ‘পছন্দ’ হয়নি কোচ ফ্লিকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা দলের কোচ ফ্লিক ম্যাচের দৃষ্টিতে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুম মৌসুমে শুরুটা ভালো করেছে বার্সেলোনা। রাফিনহা, লামিন ইয়ামাল ও ফেররান তরেসের গোলে ৯ জনের মায়োর্কাকে সহজে হারায় হ্যান্সি ফ্লিকের দল। জয়ে অবশ্য খুশি নন কোচ। তার মতে, দুই খেলোয়াড় লাল কার্ড পাওয়া মানে সেই দলের শক্তি অর্ধেকে পরিণত হওয়া। এমন পরিস্থিতিতে শিষ্যদের থেকে আরও ভালো খেলার প্রত্যাশায় ছিলেন জার্মান কোচ।

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-০তে জিতেছে বার্সেলোনা। ২০০৯ সালের পর কাতালুনিয়ান ক্লাবটিকে হারাতে না পারা মায়োর্কা চ‍্যালেঞ্জ জানাতে পরেনি। গত মৌসুমে ১৮ গোল করেছিলেন রাফিনহা, এ মৌসুমে দলের প্রথম গোলটি করলেন ব্রাজিলীয় তারকা। অপর দুই গোলে স্প্যানিশ স্ট্রাইকার ফেররান তরেস ও লামিন ইয়ামালের।

ম্যাচের পর ৬০ বর্ষী ফ্লিক বলেছেন, ‘এই ম্যাচ আমার পছন্দ হয়নি। এখানে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু পছন্দ হয়নি। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এবং মায়োর্কা দুটি লাল কার্ড পাওয়ার পর, আমার মনে হয় দলটির শক্তি ৫০ শতাংশ কমে গিয়েছিল। এরপর আমাদের খেলার ধরন পছন্দ হয়নি। আরও ভালো করতে পারতাম, দলটির সেই সামর্থ্য আছে।’

‘বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলব। খেলার মাঝে অলসতা পছন্দ করি না। আমাদের বল এবং খেলা নিয়ন্ত্রণ করতে হয়েছিল। আরও গোল করতে হবে। ৯ জন খেলোয়াড়ের বিরুদ্ধে সামর্থ্যের ৫০ বা ৬০ শতাংশ দিলে হবে না। আরও দ্রুত খেলতে হবে। কিছু ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে।’

আগামী শনিবার রাতে লেভান্তের বিপক্ষে লড়বে বার্সেলোনা। বাংলাদেশ সময় দেড়টায় শুরু ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালবার্সেলোনারাফিনহালা লিগালিড স্পোর্টসস্পেনহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT