ফুটবল

বার্সেলোনার বিস্ময়কর হার

বার্সেলোনা খেলোয়াড়রা মাঠে, এক খেলোয়াড়ের মুখে হাসি, অন্যরা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা দলের খেলোয়াড়রা মাঠে, এক খেলোয়াড় হাসছে, অন্যরা হতাশ, ম্যাচের উত্তেজনা ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লা লিগায় পয়েন্ট টেবিলে ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। সেই সম্ভাবনা কাতালান ক্লাবটি নষ্ট করেছে। টেবিলের নয়ে থাকা রায়ো ভায়েকানোর বিপক্ষে বিস্ময়করভাবে ২-১ গোলে হেরেছে শীর্ষের জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বুধবার ম্যাচের ১৯ মিনিটে গোল হজম করে বসে বার্সা। ঘরের মাঠে ভায়েকানোকে লিড এনে দেন আলভারো গার্সিয়া। বিরতির পর ৫৩ মিনিটে ফ্রান গার্সিয়া লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করেন।

খেলার ৮৩ মিনিটের মাথায় রবার্ট লেভান্ডোভস্কি বল জালে জড়ালেও তা বার্সেলোনার পরাজয় এড়াতে পারেনি। ম্যাচ শেষে জাভির কণ্ঠে ছিল হতাশার সুর।

‘আমরা ভালো খেলিনি, ম্যাচে কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করিনি। আমাদের সম্ভাবনা থাকলেও তা আদায় করতে পারিনি। শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি। তবে রায়ো যোগ্য দল হিসেবে জিতেছে। ফলাফল সত্যিই আমাদের জন্য বিব্রতকর।’

৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে থাকা বার্সেলোনার লা লিগা জেতাটা বেশ সহজ বলেই মনে হচ্ছে। সমান ম্যাচ খেলে দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে।

তবুও লিগ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিকে সহজ মানতে নারাজ জাভি। টেবিলের নয় নম্বরে থাকা রায়োর বিপক্ষে হারটা যেন তার হজম হচ্ছে না, সেটি স্পষ্ট বুঝিয়ে দিলেন।

‘খেলোয়াড়দের জন্য বার্তাটি পরিষ্কার, এখনও অনেকদূর যেতে হবে। এখনও কিছুই করা শেষ হয়নি। লা লিগা জেতা হয়নি এটা আমি অনেকবার বলেছি। জিততে অনেক সময় লাগবে।’

‘ঘরের বাইরের মাঠের প্রতিটি খেলাই একটি যুদ্ধ। রিয়াল মাদ্রিদ ম্যাচগুলো হেরেছে, অ্যাটলেটিকোকে জিততে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা হেরেছি। সেজন্য আমরা বিরক্ত। কারণ পয়েন্ট ব্যবধান বাড়ানোর সত্যিই ভালো একটা সুযোগ ছিল।’

বিষয়:জাভি বার্সেলোনা রায়ো ভ্যালেকানো লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…