বিনোদন

১ বিলিয়নের মাইলফলকে ‘বার্বি’!

Barbie and Ken in a pink convertible in a desert landscape. Channel i News - চ্যানেল আই নিউজ

Barbie and Ken characters in a pink convertible car, set against a desert backdrop with mountains and a rainbow, from the Barbie movie. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বার্বি’ জ্বরে আক্রান্ত এখন আট থেকে আশির সবাই! তবে সেটি যে শুধু মাত্র ফ্যাশনের ট্রেন্ডে সীমাবদ্ধ তা নয়। ফ্যাশনের ট্রেন্ড ছাড়িয়ে এবার বক্স অফিসেও দাপট দেখাচ্ছে মার্গট রবি ও রায়ান গসলিং অভিনীত হলিউড সিনেমা ‘বার্বি’!

ওয়ার্নার ব্রাদার্সের সূত্রে জানা গেছে, মুক্তির মাত্র ১৭ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে ছবিটি! যারই প্রেক্ষিতে ওয়ার্নার ব্রাদার্স তাদের সিনেমার এ অর্জনকে ‘বার্বিলিয়ন’ নাম দিয়েছে।

বিবিসি জানিয়েছে, রবিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে বিশ্বব্যাপী বক্স অফিসে ১.০৩ বিলিয়ান ডলার এর টিকেট বিক্রি করে সিনেমাটি সপ্তাহ শেষ করতে চলেছে। শুধু তাই নয়, ছবিটির নির্মাতা গ্রেটা গেরউইগ প্রথম নারী নির্মাতা যিনি একক পরিচালক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।

যুক্তরাষ্ট্রে ডমেস্টিক ডিস্ট্রিবিউশনের সভাপতি জেফ গোল্ডস্টেইন বলেন, “গ্রেটা গেরউইগ ছাড়া আরও কারও পক্ষেই বিশ্বব্যাপী সমাদৃত আইকনিক চরিত্রটির (বার্বি) জীবনের আনন্দ, আবেগ ও বিনোদনের এই গল্প ফুটিয়ে তোলা সম্ভব হত না। গেরউইগ আক্ষরিক অর্থেই সারা বিশ্বকে গোলাপী রঙে রাঙিয়ে তুলেছেন।”

গোল্ডস্টেইন আরও বলেন,“মাঝে কোভিড মহামারীত এবং স্ট্রিমিং কোম্পানির দৌরাত্মে সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও বার্বি দেখার জন্য প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের লম্বা লাইন এবং একাধিকবার হলে গিয়ে সিনেমাটি দেখার ঘটনা প্রমাণ করে, সিনেমা শিল্প তার প্রাণ ফিরে পেয়েছে।”

সূত্র: বিবিসি

বিষয়:গ্রেটা গেরউইগ বক্স অফিস বার্বি মার্গট রবি রায়ান গসলিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…