বিনোদন

চলতি বছর যে সিনেমাগুলো মুগ্ধ করেছে বারাক ওবামাকে

বিশ্ব নেতাদের বিভিন্ন ছবি, পটভূমিতে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব নেতাদের বিভিন্ন ছবি, বিভিন্ন পটভূমি ও পরিবেশে, যা আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতি বছরই জানান নিজের প্রিয় সিনেমার তালিকা। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। কাজের ফাঁকে অবসর পেলেই সিনেমা দেখতে ভালোবাসেন ওবামা। এবছর তার প্রিয়র তালিকায় ঠাই পেয়েছে ১৭টি সিনেমা।

টুইট বার্তায় বারাক ওবামা চলতি বছরের প্রিয় সিনেমা, বই, সিনেমা ও সংগীতের তালিকা প্রকাশ করেছেন। ক্যাপশনে ওবামা লিখেছেন, ‘এবছর দারুণ কিছু মুভি দেখেছি। এখানে আমার প্রিয় কয়েকটির নাম আছে। কোনোটা কি মিস করেছি?’

ওবামার প্রিয় সিনেমার তালিকায় আছে, ‘দ্য ফ্যাবেলম্যানস’, ‘ডিসিশন টু লিভ’, ‘দ্য উইমেন কিং’, ‘আফটারসান’, ‘এমিলি দ্য ক্রিমিনাল’, ‘পিটাইট মামান’ ডিসেনড্যান্ট, হ্যাপেনিং, টিল, এভরিথিং এভরিহোয়্যার অ্যাট অনস’, ‘টপ গান: ম্যাভেরিক’ ‘দ্য গুড বস’ ‘ হুইল অব ফরচুন অ্যান্ড ফ্যান্টাসি’ ‘অ্যা হিরো’, ‘হিট দ্য রোড’ ‘টার’, ‘আফটার ইয়াং’।

ওবামার তালিকায় নেই জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এছাড়াও চলতি বছরের আরেক ব্লকবাস্টার ‘ওয়াকান্ডা ফরেভার’ও নেই তালিকায়।

বিষয়:বারাক ওবামা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…