অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় থাকা ২শ’ ৯৫টি ওষুধ সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি-বাপি’। ওষুধ শিল্পের মত বিজ্ঞাননির্ভর ব্যবসায় মালিক পক্ষ ও সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার, এমনটাই মনে করেন তারা। কেননা রুটিন কাজের বাইরে অন্তবর্তী সরকারের নীতি নির্ধারনী কাজের কোন সুযোগ নেই।








