অর্থনীতি

সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা থাকছে

ব্যাংকের শাখায় লম্বা লাইন, গ্রাহকরা ব্যাংকিং সেবা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক শাখায় গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও ৩ দিন সীমিত প‌রিসরে তফসিল ব্যাংকের বেশ কিছু শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৫, ৬ এবং ৭ এপ্রিল সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়াও লেনদেন কার্যক্রমের সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, বলা হয়েছে আজ শুক্রবার ৫ এপ্রিল সকাল ৯ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে গ্রাহক লেনদেন। আগামী ৬ ও ৭ এপ্রিল ৫ এপ্রিল সকাল ৯ তা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে গ্রাহক লেনদেন।

সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা থাকছে

 

বিষয়:ব্যাংক লেনদেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…