চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত
A A
মাহমুদুর রহমান মান্না নির্বাচনী আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মাহমুদুর রহমান মান্না (সংগৃহীত)

ব্যাংক ঋণ পুনঃতফসিল করার পরেও ঋণখেলাপির তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম থাকার বিষয়টি স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই আদেশের ফলে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হতে বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।

মান্নার আবেদনের শুনানি শেষে আজ (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম।

আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের অংশীদার মাহমুদুর রহমান মান্না। এই কোল্ড স্টোরেজের নামে ঋণ থাকার প্রেক্ষাপটে মাহমুদুর রহমানের নামা আসে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) প্রতিবেদনে। তবে সিআইবি প্রতিবেদন থেকে নিজের নাম কাটাতে হাইকোর্টে রিট করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে সে রিট গত বুধবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন মাহমুদুর রহমান মান্না।

Banglabid

হাইকোর্টের আদেশের পর মান্নার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেছিলেন, আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের ৫০ শতাংশ শেয়ার মাহমুদুর রহমান মান্নার। এই কোল্ড স্টোরেজের নামে ইসলামী ব্যাংক বগুড়া শাখা থেকে ঋণ নেওয়া হয়েছিল। মাহমুদুর রহমানের আবেদনে বাংলাদেশ ব্যাংক সে ঋণ পুনঃ তফসিল করতে ইসলামী ব্যাংককে চিঠি দিলে ঋণ পুনঃ তফসিল করে ইসলামী ব্যাংক। ১ কোটি ২৬ লাখ টাকার বেশি ইতিমধ্যে তিনি জমা দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ব্যাংক ঋণমাহমুদুর রহমান মান্না
শেয়ারTweetPin

সর্বশেষ

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT