চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনের মুখে আমানতে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

গ্রাহকদের তীব্র আন্দোলন ও আপত্তির মুখে একীভূত হওয়া ইসলামী ব্যাংকগুলোর আমানতে ‘হেয়ারকাট’ সংক্রান্ত আগের সিদ্ধান্ত থেকে আংশিকভাবে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিশ্রেণীর গ্রাহকরা ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের হিসাব থেকে আগেই দেওয়া মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সে সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে আমানতকারীরা তাদের স্থিতির ওপর কোনো মুনাফা পেতেন না। আন্তর্জাতিক রীতি অনুসরণ করে দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ হিসেবে সমন্বয়ের কথা জানানো হয়েছিল।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তের কথা পাঁচ ব্যাংকের প্রশাসকদের চিঠির মাধ্যমে জানায়। একই সঙ্গে সব আমানত হিসাব পুনরায় গণনার নির্দেশ দেওয়া হয়।

Banglabid

যে পাঁচ ব্যাংক একীভূত হয়েছে, সেগুলো হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, ২০২৪ ও ২০২৫ সালে এই পাঁচ ব্যাংক বড় অঙ্কের লোকসান করেছে। সে কারণে ওই দুই বছরের জন্য আমানতকারীদের কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকগুলোতে ৭ থেকে ৯ শতাংশ হারে মুনাফাভিত্তিক আমানত থাকায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকরা তাদের অর্জিত মুনাফা হারানোর পাশাপাশি আমানতের স্থিতিও কমে যাওয়ার আশঙ্কায় পড়েন।

এ সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্থানে গ্রাহকরা আন্দোলনে নামেন। ব্যক্তিশ্রেণীর আমানতকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংক অবস্থান পুনর্বিবেচনা করে নতুন প্রজ্ঞাপন জারি করে।

Reneta

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিশ্রেণীর গ্রাহকদের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর ৪ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে। তবে প্রাতিষ্ঠানিক ও বড় আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে কি না- সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ব্যাংকগুলোর ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশই ইতোমধ্যে খেলাপিতে পরিণত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ শতাংশ সুদআমানতকারীদের মুনাফাআর্থিক সংকটইসলামী ব্যাংক একীভূতকরণগ্রাহক আন্দোলনবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ ব্যাংকব্যাংকিং খাতসম্মিলিত ইসলামী ব্যাংকহেয়ারকাট
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

আগস্ট ১৫, ২০২৬

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT