অর্থনীতি

৫ আগস্ট দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের দৃশ্য, ব্যাংকিং ভবন ও গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বহুতল ভবন ও গেটের ছবি, ব্যাংকের নাম ও লোগো দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন আগামী ৫ আগস্ট দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুসারে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখ বাংলাদেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:৫ আগস্ট ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…