চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ কোটি গ্রাহকের মাইলফলকে বাংলালিংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ৪ কোটি গ্রাহকের নতুন মাইলফলক অর্জন করেছে।

২০২৩ সালের জানুয়ারি মাসে ৩.৩ লাখ সংখ্যক নতুন গ্রাহক নিয়ে এই অর্জন করেছে বাংলালিংক। জানুয়ারি মাস শেষে নতুন গ্রাহকসহ বাংলালিংক-এর গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ১৪ লাখে।

বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানের উপস্থিতিতে বিশেষ এই অর্জন উদযাপন করা হয়।

দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ধারাবাহিক প্রযুক্তিগত অগ্রগতির ফলে বাংলালিংক-এর এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। বাংলালিংক গত বছর নেটওয়ার্কে প্রায় ৪০% সম্প্রসারণ করে, যার ফলে এর মোট সাইটের সংখ্যা এখন ১৪,৫০০-এরও অধিক। এটি বাংলালিংক-কে দেশব্যাপী বিস্তৃত একটি অপারেটর হিসেবে অবস্থান তৈরিতে সহায়তা করেছে। বাংলালিংক-কে পরপর তিন বছর ওকলা দেশের দ্রুততম ফোরজি নেটওয়ার্ক হিসেবেও স্বীকৃতি দিয়েছে। উন্নত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার জন্য বাংলালিংক ২০২২ সালে দেশের অপারেটরদের মধ্যে সর্বাধিক সংখ্যক গ্রাহক অর্জনে সক্ষম হয়। ২৬ লাখ নতুন গ্রাহক বৃদ্ধি পরপর দুই প্রান্তিকে বাংলালিংক-এর দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে।

এছাড়া বাংলালিংক-কে একটি ডিজিটাল অপারেটরে রূপান্তরিত করার লক্ষ্য পূরণে টফি, অ্যাপলিঙ্ক এবং মাইবিএল সুপার অ্যাপের মতো কয়েকটি ডিজিটাল সেবা চালু করা হয়। ১ কোটি ২০ লক্ষেরও অধিক সক্রিয় ব্যবহারকারী নিয়ে টফি বাংলালিংক-এর সবচেয়ে সফল ডিজিটাল সেবায় পরিণত হয়েছে। টফির উন্নত মানের কনটেন্ট ও এর ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতাও বাংলালিংক-এর গ্রাহক সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রখেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “আমাদের টেলিকম খাত বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। দেশের অন্যতম একটি টেলিকম অপারেটর হিসেবে বাংলালিংক এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলালিংক সামনের দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে অবদান রাখবে এ আমার বিশ্বাস।”

Reneta

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “বাংলালিংক-এর ৪ কোটি গ্রাহক অর্জন আমাদের প্রবৃদ্ধির যাত্রায় আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে৷ আমরা গ্রাহক, নীতিনির্ধারক, অংশীদার এবং অন্য সব সংশ্লিষ্ট পক্ষের প্রতি তাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি৷ বাংলালিংক এই মাইলফলক অর্জন থেকে অনুপ্রেরণা নিয়ে গ্রাহকদের জীবনে আরও ইতিবাচক পরিবর্তন এনে সামনে এগিয়ে যেতে চায়।”

বাংলালিংক গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা প্রদানে ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT