চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে সেরা অবস্থানে বাংলালিংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

বাংলালিংক টানা দুই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে নেটওয়ার্কের গতি ও ডিজিটাল সেবার মানে সেরা অবস্থান ধরে রেখেছে।

আজ বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর সর্বশেষ প্রান্তিক ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাংলালিংক-এর আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলালিংক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রান্তিক হিসাবে ইন্টারনেট ডেটা থেকে বাংলালিংক-এর আয় ২১.৪ শতাংশ বৃদ্ধি ও এর ব্যবহারকারীর সংখ্যা ৬.৪ শতাংশ বৃদ্ধি এই ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে।

বাংলালিংক-এর চলমান ফোরজি সম্প্রসারণের ফলে সারা দেশে এর সর্বোচ্চ গতির নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা এর ফলে বাংলালিংক-এর ডিজিটাল সেবাও ব্যবহার করতে পারছেন। গত ১০ মাসে ৩৪০০-এরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। চলমান এই প্রচেষ্টার কারণে এর ফোরজি ব্যবহারকারীর সংখ্যা প্রান্তিক হিসাবে ৩১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৫ কোটিতে।

দেশের প্রথম অপারেটর হিসেবে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালু করেছে বাংলালিংক। এছাড়াও সম্প্রতি চট্টগ্রাম বিভাগে এর নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বাংলালিংক-এর ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি এই বছরের তৃতীয় প্রান্তিকে ধারাবাহিক ভালো ফলাফল অব্যাহত রয়েছে। এই প্রান্তিকের শেষে টফি-এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৭০ লক্ষে উন্নীত হয়। দেশের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে  আসন্ন বিশ্বকাপ ফুটবল লাইভস্ট্রিমিংও করবে টফি।

Reneta

বাংলালিংক-এর সেলফ কেয়ার অ্যাপ মাইবিএল অ্যাপ-ও ধারাবাহিকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করে চলেছে। তৃতীয় প্রান্তিকে এটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৫১ লাখ।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “ধারাবাহিকভাবে আমাদের দুই অঙ্কের প্রবৃদ্ধি এটাই নিশ্চিত করে যে, গ্রাহকদের কাছে আমাদের সম্প্রসারিত নেটওয়ার্ক ও উন্নত ডিজিটাল সেবা স্বীকৃতি পাচ্ছে। এর ফলে বাংলালিংক এই বছরের তৃতীয় প্রান্তিকে আয়ের মার্কেট শেয়ারও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। দেশের নানা প্রান্তে আরও ভালো অবস্থান ও নানা ধরনের ডিজিটাল সেবা নিয়ে আমরা প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে পারবো বলে বিশ্বাস করি।”

বাংলালিংক গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ ও উন্নত ডিজিটাল সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT