চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংক রিচার্জে ‘নগদ’ নিয়ে এলো ১ টাকার অফার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
অর্থনীতি
A A

বাংলালিংক ব্যবহারকারীদের জন্য রিচার্জে এক টাকার অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এ অফারে নগদ থেকে বাংলালিংক নম্বরে ৬৪ টাকা রিচার্জ করলে প্রতি ঘণ্টায় প্রথম ৩০০ জন গ্রাহক ৬৩ টাকা ক্যাশব্যাক পাবেন।

এ ছাড়া এই ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সর্বোচ্চ টাকা রিচার্জকারী গ্রাহককে দেওয়া হবে একটি স্মার্টফোন। ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে মোবাইল রিচার্জে এই অফার নিয়ে এসেছে নগদ। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নগদ থেকে বাংলালিংক নম্বরে রিচার্জ করে এই ক্যাশব্যাক সুবিধা গ্রহণ করা যাবে। ক্যাশব্যাকটি পেতে অফার চলাকালীন নিজের বা অন্যের বাংলালিংক প্রিপেইড বা পোস্টপেইড নম্বরে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি এর মাধ্যমে ৬৪ টাকা রিচার্জ করতে হবে এবং প্রতি ঘণ্টায় প্রথম ৩০০ জন, দিনে মোট ৯০০ জন রিচার্জকারী ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সর্বোচ্চ পরিমাণের রিচার্জকারী (একজন) পাবেন আকর্ষণীয় একটি স্মার্টফোন। একটি এসএমএস-এর মাধ্যমে মনোনীত বিজয়ীদের অবহিত করা হবে ও নগদ লিমিটেড-এর অফিসিয়াল ফেইসবুক পেইজে বিজয়ী তালিকা (ছবিসহ) প্রকাশ করা হবে।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘নগদ চায় যে, দেশের যত বেশি সম্ভব মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠুক। তারা মোবাইল রিচার্জের মতো দৈনন্দিন কাজে মোবাইল আর্থিক সেবা ব্যবহার করুক. সেজন্যই দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক-এর সঙ্গে এ অফার নিয়ে এসেছে নগদ।’

নগদ জানিয়েছে, এ ক্যাম্পেইন বা অন্য কোন কারণে নগদের কোনও কর্মকর্তা গ্রাহকের কাছে পিন নম্বর বা ওটিপি চাইবেন না। নগদের কোন প্রতিনিধি ফোন করে গ্রাহককে কোন লেনদেন বা রিচার্জ করতে বলেন না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদবাংলালিংকরিচার্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা বেশি এগিয়ে: একেএম বাতেন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লড এআইয়ে শক্তিশালী মডেল আবারও ব্যবহারের অনুমতি দিল মার্কিন সরকার

জুন ২৮, ২০২৬

বক্স অফিসে কেমন জমলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

জুন ২৮, ২০২৬

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT