চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরেঞ্জ ক্লাব সদস্যদের বিশেষ সুবিধা প্রদানে বাংলালিংক ও সহজের অংশীদারিত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৫
কর্পোরেট নিউজ
A A

নিজেদের অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ ছাড় সুবিধা প্রদানে দেশের সবচেয়ে বড় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজের সাথে চুক্তি স্বাক্ষর করেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেন-এ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলালিংকের বিশেষ লয়্যালটি প্রোগ্রাম অরেঞ্জ ক্লাবের মেম্বাররা দেশের সেরা সব ব্র্যান্ডের বিশেষ ছাড় সুবিধা উপভোগ করেন। এর মাধ্যমে ধারাবাহিকভাবে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করে চলেছে বাংলালিংক।

এ চুক্তির অধীনে, অরেঞ্জ ক্লাবের সদস্যরা সহজের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এয়ার টিকেট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। নিজেদের বিশ্বস্ত গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতেই এ অংশীদারিত্ব করেছে বাংলালিংক।

অনুষ্ঠানে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক সবসময় এর বিশ্বস্ত গ্রাহকদের সেরা সব সুবিধা ও সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শীর্ষস্থানীয় টিকেটিং প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য বিশেষ ছাড় সুবিধা নিশ্চিত করছি, যা তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করার পাশাপাশি তাদের ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগকে বিস্তৃত করবে।

সহজের চিফ বিজনেস অফিসার তালাত রহিম বলেন, সহজ বর্তমানে দেশের বৃহত্তম অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম। বাংলালিংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক আরও বিকল্প নিশ্চিত করতে চাই, যেন তারা তাদের পছন্দমতো সেবা গ্রহণ করতে পারেন। বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বাররা এয়ার টিকেট কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবেন এবং ভবিষ্যতে আমরা বাস টিকেটসহ অন্যান্য পরিষেবাকেও এ অংশীদারিত্বের আওতায় নিয়ে আসতে চাই।

Reneta

এ অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিতে আরও একধাপ এগিয়ে গেল বাংলালিংক, স্বাচ্ছন্দ্যদায়ক ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অপারেশনসের প্রোডাক্ট ও প্রাইসিং-এর ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার।

এতে সহজ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার তালাত রহিম, হেড অব গ্রোথ রুবিনা খান, মার্কেটিংয়ের ব্র্যান্ড অ্যান্ড কনটেন্ট লিড আদিব রুশদ তারেক ও বিজনেস গ্রোথের সিনিয়র এক্সিকিউটিভ নাবিলা বিনতে আলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরেঞ্জ ক্লাববাংলালিংকসহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT