চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের রাজ্য বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: দ্যা হিন্দু থেকে সংগৃহীত

ছবি: দ্যা হিন্দু থেকে সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহের এক মন্তব্যকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার প্রসঙ্গে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর এক প্রতিবেদনে জানানো হয়, আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি ভারত কোনোভাবেই সহ্য করবে না।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক বক্তব্যে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশের নেতারা যদি এ ধরনের হুমকি অব্যাহত রাখেন, তাহলে নয়াদিল্লি দীর্ঘদিন নীরব থাকবে না। তিনি বাংলাদেশের জনগণের মানসিকতা নিয়ে মন্তব্য করে বলেন, ভারত একটি বৃহৎ দেশ, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ।

প্রসঙ্গত, এর আগে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহের অভিযোগ এনে ভারতকে দায়ী করেন। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের প্রতি সম্মান না দেখিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয় দিতে থাকে, তাহলে বাংলাদেশও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার পদক্ষেপ নিতে পারে।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী বলেন, হাসনাত আবদুল্লাহ এই ধরনের মন্তব্য করা প্রথম ব্যক্তি নন। চলতি বছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত অঞ্চল’ হিসেবে উল্লেখ করে সমুদ্রপথে প্রবেশাধিকারের প্রসঙ্গ তুলেছিলেন।

পরবর্তীতে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশি নেতাদের হুমকি ক্রমেই ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল ‘চিকেনস নেক’-এর দিকে কেন্দ্রীভূত হচ্ছে। ভারতকে হুমকি দেওয়ার আগে বাংলাদেশের উচিত নিজেদের দুটি ‘সংবেদনশীল’ করিডোরের দিকে নজর দেওয়া। তিনি উল্লেখ করেন, প্রথম করিডোরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ একটি অঞ্চল এবং দ্বিতীয়টি দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামের মুখ্যমন্ত্রীবাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা

এপ্রিল ১৪, ২০২৬

বৈশাখ বরণে প্রস্তুত খুলনা বিশ্ববিদ্যালয়

এপ্রিল ১৪, ২০২৬

গানে গানে রমনার বটমূলে শুরু বর্ষবরণ আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ: বাঙালির ঐতিহ্য ও প্রাণের উৎসব

এপ্রিল ১৪, ২০২৬

চ্যানেল আই-সুরের ধারার বর্ষবিদায়ের আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT