পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিনই ভারতের আশ্রয়ে থাকুন, এতে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে না। নতুন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ের পর সাংবাদিকদের তিনি জানান, ভারতের সঙ্গে সম্পর্ক স্বার্থের এবং সেখানে যে যার স্বার্থ দেখবে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপদেষ্টাদের কেউই কোন দেশের হয়ে কাজ করছে না।








