বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের না থাকা কষ্ট দেয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকাপে বাংলাদেশের না থাকার কষ্ট প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলমান বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকা তাকে কষ্ট দেয়। আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলার সাথে যুক্ত থাকবে, ততো মাদক-সন্ত্রাস থেকে দূরে থাকবে। মেয়েদের মতো ছেলেরাও একদিন ফুটবলে সাফল্য আনবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, সীমাবদ্ধতা থাকার পরও খেলাধুলাকে আরও এগিয়ে নিতে সরকার প্রশিক্ষণসহ সব ধরনের সুযোগ বাড়াচ্ছে।

বিষয়:প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…